Skip to main content

 সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫


এক দেশে দুই কেন্দ্রীয় ব্যাংক কাজ করেছে

দেশে লুট হয়েছে ১৫ ব্যাংক

৭টি ব্যাংক সরাসরি লুট হয়েছে, বাকিগুলো পরোক্ষভাবে
 অনলাইন ডেস্ক
 অনলাইন ভার্সন
দেশে লুট হয়েছে ১৫ ব্যাংক

এক দেশে দুইটি কেন্দ্রীয় ব্যাংক কাজ করেছে। একটা কেন্দ্রীয় ব্যাংক, যেটাকে আমরা বাংলাদেশ ব্যাংক নামে চিনি, আরেকটা প্রধানমন্ত্রীর অফিস থেকে চালানো হতো। ১২-১৪টি ব্যাংকের সব সেখান থেকে ঘটত। আর বাংলাদেশে লুট হওয়া ব্যাংকের সংখ্যা ১৫টি। এর মধ্যে ৭টি সরাসরি ও বাকিগুলো লুট হয়েছে পরোক্ষভাবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ব্যাংক খাতের সংকট, সংস্কার ও নিয়ন্ত্রণ’ শীর্ষক এক আলোচনায় সভায় রবিবার এসব কথা বলেন ব্যাংকার ও আলোচকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় (ইউএপি) ও জার্মানির ওটিএইচ অ্যামবার্গ-ওয়েইডেন যৌথভাবে দুই দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করে। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সম্মেলনের উদ্বোধন করা হয় গত শনিবার। সম্মেলনের দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংক খাত নিয়ে আলোচনা সভা হয়। 

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মাহমুদ ওসমান ইমাম। ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও ব্যাংক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মূল প্রবন্ধে মাহমুদ ওসমান ইমাম বলেন, আর্থিক খাত সংস্কার একটি জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া। দেশে যেমন কয়েকটি ভালো ব্যাংক আছে, তেমন কিছু ‘জম্বি ব্যাংকও’ আছে। আবার কিছু ব্যাংকের খেলাপি ঋণ মোট বিতরণ করা ঋণের ৯০ শতাংশের ওপরে। দেশের ব্যাংক খাত সংস্কারে বাংলাদেশ ব্যাংককে কার্যকর স্বাধীনতা দিতে হবে।

প্রসঙ্গত, জম্বি ব্যাংক হচ্ছে সে ধরনের ব্যাংক, যেসব ব্যাংক মূলত দেউলিয়ার পর্যায়ে রয়েছে। তবে কার্যক্রম পরিচালনা করছে। যাদের আমানত পরিশোধের সক্ষমতাও নেই।

মূল প্রবন্ধে মাহমুদ ওসমান ইমাম আরও বলেন, ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে এমন বিধান করতে হবে, যাতে এক পরিবারের সর্বোচ্চ দুজন সদস্য ব্যাংকে পরিচালনা পর্ষদে থাকতে পারবেন। পরিচালকদের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছরে নামিয়ে আনা দরকার। সেই সঙ্গে ব্যাংকের চেয়ারম্যান ও নির্বাহী চেয়ারম্যান পদে মালিকপক্ষের বাইরের কারও থাকার বিধান করা দরকার।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ১৮ লাখ কোটি টাকা, এর মধ্যে ৪ লাখ কোটি টাকা মন্দ ঋণ, আর ৭ লাখ কোটি টাকা সমস্যাপূর্ণ (ডিট্রেসড) অবস্থায় রয়েছে। বাংলাদেশে বর্তমানে ব্যাংকের সংখ্যা ৬০টি। বিদেশি ব্যাংক বাদ দিয়ে স্থানীয় ব্যাংক রয়েছে প্রায় ৫০টি। এর মধ্যে ১০টি ব্যাংক কমবেশি বিশ্বমানের বা আঞ্চলিক মানের। প্রায় ১৫টি ব্যাংককে বলা হচ্ছে লুট হওয়া ব্যাংক। ৭টি ব্যাংক সরাসরি লুট হয়েছে, আর বাকি ৬-৭ ব্যাংক পরোক্ষ লুট হয়েছে। সরকার এই ১৪-১৫টি ব্যাংকের মধ্যে ৫টিকে একীভূত করছে। এই ৫টি 'জম্বি ব্যাংক'। আর বাকি যে ২৪-২৫টি ব্যাংক থাকে, তারা আসলে ভালো ব্যাংক।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে দুইটি কেন্দ্রীয় ব্যাংক দেখেছি। একটা কেন্দ্রীয় ব্যাংক, যেটাকে বাংলাদেশ ব্যাংক নামে চিনি, আরেকটা প্রধানমন্ত্রীর অফিস থেকে চালানো হতো। ১২-১৪টি ব্যাংকের সব সেখান থেকে ঘটত। এটা দুঃখজনক। এক এস আলম বেনামে পুরো ব্যাংক খাত ধ্বংস করেছেন।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা। গত মার্চে তা বেড়ে ৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। ২০২৫ সালের জুনের হিসাবে খেলাপি ঋণ আরও দেড় লাখ কোটি টাকা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। খেলাপি ঋণ বৃদ্ধির কারণে ব্যাংকগুলোতে তারল্যসংকট তৈরি হয়েছে। ফলে অনেক আমানতকারী প্রয়োজনের সময় টাকা তুলতে পারছেন না, যা ব্যাংক খাতের জন্য বড় সংকট।

আলোচনায় অংশ নিয়ে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন বলেন, ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের ‘হুইসেলব্লোয়িং’ নীতিকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা কাগজে-কলমে নয়, বাস্তবেও নিশ্চিত করতে হবে। ব্যাংক কোম্পানি আইন সংস্কারের প্রয়োজনীয়তা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা। আগামী নির্বাচনের পর যে সরকার আসুক না কেন, তাদের উচিত এই খাতে সুশাসন নিশ্চিত করা

Comments

Popular posts from this blog

  Harnessing the superpowers of the most resilient life form on Earth Share Save Jasmin Fox-Skelly Steve Gschmeissner/ Science Photo Library (Credit: Steve Gschmeissner/ Science Photo Library) Bake them, freeze them, fire them from a gun, or blast them into space: tardigrades can survive almost anything. Some experts even think this eight-legged micro-animal could outlive every other species on Earth – including humans – and survive right up until the Sun dies. If you went into outer space without protection, you'd die. Yet a tiny animal no larger than 1mm long – about the size of a pinhead –  has survived this  and more. Under the microscope, tardigrades, also known as water bears or moss piglets, are fearsome looking creatures. Their podgy misshapen faces, ferocious claws and dagger-like teeth make them look more like a monster from Doctor Who than an animal. Now scientists are trying to harness their superpowers for our own use – from protecting cancer patients from ha...

স্ন্যাপচ্যাটে শিশু-কিশোরদের সামনে মাদক কারবার: গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

  বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  সংগৃহীত ছবি বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে শিশু-কিশোরদের সামনে অবাধে মাদক কারবার চলছে বলে সতর্ক করেছেন ডেনমার্কভিত্তিক গবেষণা সংস্থা ডিজিটাল্ট অ্যানসভার (Digitalt Ansvar)। গবেষণায় দেখা গেছে, স্ন্যাপচ্যাট প্ল্যাটফর্মে বিপুলসংখ্যক মাদক সম্পর্কিত প্রোফাইল প্রকাশ্যে রয়েছে, যার ফলে কোকেন, ওপিওয়েডস ও এমডিএমএর মতো মাদক কেনা সহজ হয়ে যাচ্ছে। গবেষকরা ১৩ বছর বয়সী কিশোর-কিশোরীর প্রোফাইল ব্যবহার করে অনুসন্ধান চালান। এতে দেখা যায়, ‘কোক’ (coke), ‘উইড’ (weed) ও ‘মলি’ (molly) শব্দযুক্ত অসংখ্য প্রোফাইল সরাসরি মাদক কারবারের সঙ্গে যুক্ত। ৪০টি প্রোফাইল রিপোর্ট করার পর স্ন্যাপচ্যাট মাত্র ১০টি সরিয়েছে, বাকি ৩০টি রিপোর্ট বাতিল করা হয়েছে। ডিজিটাল্ট অ্যানসভারের প্রধান নির্বাহী আস্ক হেসবি হোল্ম বলেন, “শিশুদের প্রোফাইলের মাধ্যমে স্ন্যাপচ্যাটই সরাসরি সন্দেহভাজন মাদককারবারির প্রোফাইল দেখাচ্ছে। প্রযুক্তিগত ঘাটতি নয়, বরং এটি ইচ্ছার অভাব।” গবেষণায় আরও উঠে এসেছে, স্ন্যাপচ্যাটের সুপারিশ ব্যবস্থা (রেকমেন্ডেশন) মাদক...
  Australia announces higher emissions cuts by 2035 Watch details video : https://bbc.com/news/articles/cvgn6mvvxm3o Lana Lam  and Tiffanie Turnbull Sydney https://bbc.com/news/articles/cvgn6mvvxm3o Watch: Australian PM announces new emissions targets for 2035 Australia, one of the world's biggest polluters per capita, will aim to cut its carbon emissions by at least 62% compared to 2005 levels over the next decade. The nation - which has faced global criticism for its continued reliance on fossil fuels - had previously pledged to reduce greenhouse gases by 43% by 2030. "This is a responsible target supported by science and a practical plan to get there, built on proven technology," Prime Minister Anthony Albanese said when unveiling the new target on Thursday. A landmark risk assessment commissioned by the government this week warned Australia faced a future of increasingly extreme weather conditions as a result of man-made climate change. Setting a target to reduce emis...